এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে এক মানবিক ও আবেগঘন খোলা চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং দিরাই-শাল্লার সন্তান মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত এই চিঠিতে তিনি সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া পারিবারিক ও ব্যক্তিগত বিতর্ক বন্ধ করে দ্রুত সমঝোতার উদ্যোগ নিতে প্রবীণ এই রাজনীতিকের প্রতি অনুরোধ জানান।
খোলা চিঠিতে আইনজীবী শিশির মনির উল্লেখ করেন, বর্তমান সময়ে জনাব নাসির উদ্দিন চৌধুরীর শারীরিক ও মানসিক পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না থাকলেও, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় স্বজনেরা যেন তাঁকে চিঠির বার্তাটি অবগত করেন।
চিঠিতে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে লেখেন, “বিষয়টি একেবারেই আপনার পারিবারিক হলেও বর্তমানে তা আর নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সারাদেশের মানুষের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। দিরাই-শাল্লার মানুষ হিসেবে যেখানেই যাই, সেখানেই আমাদের উত্তর দিতে হয়। প্রবীণ বয়সে আপনাকে নিয়ে এভাবে চর্চা হওয়া আমাদের জন্য চরম উদ্বেগের এবং এটি আমাদের জন্য একটি ‘সম্মিলিত লজ্জা’।”
দীর্ঘ রাজনৈতিক জীবনে নাসির উদ্দিন চৌধুরীর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে শিশির মনির আরও লেখেন, “আপনি সারা জীবন কত মানুষের জটিল সমস্যার সমাধান করে দিয়েছেন, অথচ আজ আপনি নিজেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আমরা চাই না এই বিষয়টি আর দীর্ঘায়িত হোক। এখানে ইতি টানা প্রয়োজন।”
চিঠির শেষাংশে তিনি সুনামগঞ্জ-২ আসনের সর্বজনশ্রদ্ধেয় এই নেতাকে আর কোনো বিতর্ক না বাড়িয়ে নিজেদের সমস্যা নিজেদের মধ্যেই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করার জোর আহ্বান জানান।
প্রবীণ এই রাজনীতিককে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক ও জাতীয় মাধ্যমে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে শিশির মনিরের এই খোলা চিঠি দিরাই-শাল্লাসহ পুরো সুনামগঞ্জ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অক্টোবর ২৮, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।