এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকা। অভিযানে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ছয়টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার শোভারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে হাতেনাতে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ এলাকার হাসিনা বেগম শ্রাবন্তী (২৭) এবং ফরিদপুরের শোভারামপুর এলাকার শান্তা আক্তার (২৫), জামাল ফকির (৫০) ও শুভ ফকির (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতেন। পরবর্তীতে সেগুলো ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও খুচরা বিক্রি করতেন তারা।
অভিযান পরিচালনাকারী সংস্থা জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দকৃত টাকাসহ তাদের সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক | ২৬ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।