এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দুদিন পর দুর্ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হাফিজুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে স্থানীয়রা মরদেহটি পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে। তবে তিনি দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি রাস্তার পাশের একটি বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়। ওই দুর্ঘটনায় দুই গাড়ির চালক-হেলপারসহ অন্তত ১৬ জন আহত হন।
দুর্ঘটনার দুদিন পর বুধবার সকালে দুর্ঘটনাস্থলের পাশের পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মার্চ ৩১, ২০২৬
এপ্রিল ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।