এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়েছে। তুর্কি সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক পোর্টাল ‘গোলডটকম’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হলেও এখন পর্যন্ত কার্লোসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তুরস্কের সংবাদমাধ্যম ‘খাবেরলার’সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ৫৩ বছর বয়সী এই সাবেক ফুটবলার ব্রাজিলের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে কালেমা (শাহাদাহ) পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এমপি আলী শাহিন জানান, সাঁও পাওলোর ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ’ সফরকালে তিনি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের একজন শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন।
আলী শাহিনের দাবি, শেখ জিহাদ নিজেই তাকে নিশ্চিত করেছেন যে, রবার্তো কার্লোস বেশ কিছুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সপ্তাহখানেক আগে তার কাছে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই তথ্যের পর আলী শাহিন সামাজিক মাধ্যমে কার্লোস ও তার পরিবারের জন্য শুভকামনা জানান।
এদিকে, ইসলাম গ্রহণের গুঞ্জনের মধ্যেই মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সুহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সুহাইলা মূলত ফিফা স্বীকৃত একজন ফুটবলার এজেন্ট। পেশাগত কাজের সূত্রে তাদের পরিচয় হলেও পরবর্তীতে তা প্রণয়ে রূপ নেয়। জানা যায়, চলতি বছরের ২৫ জুলাই পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল ও তুর্কি ক্লাব ফেনারবাচে অনন্য ইতিহাস গড়া এই কিংবদন্তির ইসলাম গ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। রবার্তো কার্লোস নিজে সরাসরি কোনো বিবৃতি না দেওয়া পর্যন্ত খবরটি ক্রীড়াবিশ্বে গুঞ্জন হিসেবেই থাকছে।
জুলাই ২০, ২০২৬
জুন ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।