এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের পর উদ্ধার হওয়া সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এদিকে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘নুহা সংগ্রাম পরিষদ’ (ছয়ানী ও চর মটুয়া ইউনিয়ন)-এর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেন স্থানীয়রা।
নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে স্থানীয় মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকালে বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। খোঁজাখুঁজির পর ওই দিন সন্ধ্যায় সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তখন শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। তবে ঘটনার সাত দিন পর গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায় যে, শিশুটির গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, শিশু নুহা হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার দিন স্বজনরা হত্যা মামলা দিতে চাইলেও পুলিশ তা না নিয়ে অপমৃত্যুর মামলা করে অবহেলা দেখিয়েছে। এখন ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়ার পর নতুন করে হত্যা মামলা করতে বলা হচ্ছে। অবিলম্বে খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন এবং জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী দল মাঠে তৎপর রয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
জুলাই ২৪, ২০২৬
নভেম্বর ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।