এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সেখানে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, রাতের কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের আবাসিক অংশে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ১টার দিকে এক কর্মচারীর হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান। সন্দেহবশত বাইরে দৃষ্টি দিতেই তিনি নিচতলায় আগুন জ্বলতে দেখেন।
বিষয়টি তৎক্ষণাৎ অন্য সবাইকে জানানো হলে ব্যাংকের এরিয়া ম্যানেজার ও প্রোগ্রাম অফিসারসহ সেখানে থাকা প্রায় ১১ জন কর্মী দ্রুত ছুটে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের আশপাশের সড়ক ও সংলগ্ন এলাকাগুলোতে তল্লাশি চালালেও কাউকে দেখতে পাননি।
ঘটনার পরপরই বিষয়টি সাতকানিয়া থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোতলজাতীয় কিছু একটা ব্যবহার করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তবে কারা এই নাশকতা ঘটানোর চেষ্টা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সেপ্টেম্বর ১৭, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।