এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে এ ঘটনার সূত্রপাত হয়। কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মরত আছেন। সকালে এসব শ্রমিক কাজ বন্ধ রেখে পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন এবং সেখানকার শ্রমিকদেরও কারখানা থেকে বাইরে বের করে নিয়ে আসেন।
শ্রমিকদের অভিযোগ, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করেন। এর জেরে ক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের চরম বাকবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়।
সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুল থানা এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার প্রভাব আশপাশের প্রধান সড়কে পড়েনি। মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকাসহ পার্শ্ববর্তী সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অক্টোবর ২৬, ২০২৫
ডিসেম্বর ২৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।