নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির মশাল মিছিল

অনলাইন ডেস্কঃ
১২ নভেম্বর, ২০২৬ ১:৪৯ পিএম
শেয়ার করুন:
নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির মশাল মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিলের ডাক দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দলটির দাবি, এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষ ও সন্ত্রাসীদের হাত রয়েছে। বর্বরোচিত এ হামলার প্রতিবাদ জানাতে আয়োজিত মশাল মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর ইউনিট এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাতের পৈতৃক বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে টিনশেড ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে রাত ১২টা ২৫ মিনিটের দিকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বাড়ির আটটি টিনশেড কক্ষের মধ্যে পাঁচটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দুটি গবাদিপশু (ছাগল) দগ্ধ হয়ে মারা যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই সুপরিকল্পিতভাবে এ পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।