এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় পাটের ব্যবসার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর করে নগদ সাড়ে তিন লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ছাদ্দাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো অপমান ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রাজিব (৪২)। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ এবং সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা সরকারি কলেজ রোড এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী রাজিব আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত সামচুল আলম শেখের ছেলে। অভিযুক্ত ছাদ্দাম হোসেন উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর গ্রামের মো. হান্নান মুন্সীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিব জানান, গত ১ অক্টোবর দুপুরে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে আসেন ছাদ্দাম হোসেন। এ সময় পাটের ব্যবসার জন্য নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ধার নেন ছাদ্দাম এবং টাকা গ্রহণের প্রমাণ হিসেবে একটি আইনি স্ট্যাম্পে স্বাক্ষর করেন।
রাজিবের অভিযোগ, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর পাওনা টাকা ফেরত পেতে ছাদ্দামের সঙ্গে একাধিকবার সরাসরি ও মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১০ নভেম্বর ছাদ্দামের বাড়িতে গিয়ে টাকার বিষয়ে জানতে চাইলে তিনি টাকা দিতে সরাসরি অস্বীকার করেন। এ সময় রাজিবের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় এবং পাওনা টাকা দাবি করলে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজিব বলেন, “আমি একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী, কারও সঙ্গে কোনো বিরোধে জড়াতে চাই না। সরল বিশ্বাসে দেওয়া আমার পাওনা সাড়ে তিন লাখ টাকা ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে অভিযুক্তের হুমকি থেকে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের সুরক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
তবে এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন দাবি তুলেছেন অভিযুক্ত ছাদ্দাম হোসেন। তাঁর দাবি, চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাঁকে অচেতন করে ১০ থেকে ১২টি অলিখিত স্ট্যাম্প ও ব্যাংকের চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।
এদিকে ছাদ্দামের এমন দাবি নাকচ করে দিয়ে স্ট্যাম্প বিক্রেতা শাহিনুর রহমান শাহিন জানান, ছাদ্দাম নিজেই তাঁর কাছ থেকে সচেতনভাবে স্ট্যাম্প কিনেছিলেন। সে সময় তিনি একাই ছিলেন এবং তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, “ব্যবসায়ী রাজিবের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আগস্ট ৪, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।