এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে মারধর ও জোরপূর্বক কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের পুলিশি রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের বাসিন্দা শেখ ইউসুফ আলী (৫৬) গত ১ আগস্ট রাতে চর হাজীগঞ্জ বাজারে চা পান করতে যান। রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সজিব প্রামানিক তাকে শামীম হোসেন কথা বলবেন বলে ডেকে নিয়ে যান। পরে রহমান প্রামাণিকের ডাঙ্গী এলাকার খৈইতলা বালুর মাঠে নিয়ে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, প্রধান অভিযুক্ত শামীম হোসেন লাঠি দিয়ে ইউসুফ আলীর মাথায় আঘাত করেন। পরে অন্যরা তাকে কিল-ঘুষি, লাথি ও নখের আঁচড়ে আহত করে। একপর্যায়ে কয়েকজন তাকে চেপে ধরলে তার মুখে জোরপূর্বক ঘাস মারার ওষুধ (কীটনাশক) ঢেলে দিয়ে মুখ চেপে ধরে বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চর হাজীগঞ্জ বাজারে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৩ আগস্ট রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে শেখ ইউসুফ আলী মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চরভদ্রাসন থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৩ আগস্ট রাতে চরভদ্রাসন থানায় মামলা নং-২ হিসেবে রুজু হয়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী জানান, মামলা রুজুর পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারের ১ থেকে ৪ নম্বর আসামি শামীম হোসেন, আক্কাস মোল্যা, জুলহাস মোল্যা ও ইয়াসমিন আক্তারকে গাজীরটেক সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত চার আসামিকে সাত দিনের পুলিশি রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।