এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর এক পক্ষের নেতাকর্মীরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে এই বিরোধের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হেঁয়াকো বাজারের কাছাকাছি এলাকায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাসির উদ্দিন বিপ্লব ও ঘোষণা কবির রক্তাক্ত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ঘোষণা কবিরের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সংঘর্ষের ঘটনার পরপরই এক পক্ষের কর্মী-সমর্থকেরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে নেমে আসেন এবং টায়ার জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করেন। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। এ সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং পরবর্তীতে ভূজপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, "সংঘর্ষ ও সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে। একই সঙ্গে সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।"
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।