এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে মো. আনিচুর মোল্যা (৩০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আনিচুর মোল্যা ওই গ্রামের মো. আবদুর জলিল মোল্যার ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করেন।
আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি আনিচুরের দোকানে গিয়ে বাকিতে পণ্য কিনতে চান। কিন্তু তিনি বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আহত আনিচুরের ভাই মো. হাফিজুর মোল্যা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৭ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।