এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সিও অফিস প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। এদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।” বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যকে আরও সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান নেতৃবৃন্দ।
নভেম্বর ১০, ২০২৫
মার্চ ১৭, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।