এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর পুলিশ লাইন্সে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব গভীরভাবে তুলে ধরেন। তিনি দিবসটির ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং জাতীয় জীবনে এর প্রভাব সম্পর্কে আলোকপাত করে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে এই দিবসের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “দেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন বজায় রাখতে সর্বস্তরের জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা সভা ছাড়াও দিবসটি উপলক্ষে পিরোজপুর পুলিশ লাইন্স জামে মসজিদে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে দুপুরে পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।