এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। শনিবার বিকেলে আলোচনা সভায় বক্তব্যে তিনি বলেন, ৭ ই নভেম্বরের চেতনা আমাদেরকে এই শিক্ষাই দেয়, দেশের স্বাধীনতার স্বার্থে, গনতন্ত্র রক্ষার স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি। একই সঙ্গে তিনি দুটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।
নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো সভাস্থল উৎসবমুখর রূপ নেয়।
আলোচনা সভার আগে ও পরে মানবিক দায়িত্ববোধ থেকে দুটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিকেল সাড়ে তিনটায় তিনি যান কক্সবাজারের টেকনাফে মানবপাচার বিরোধী সেনা অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের বাড়ি। সেখানে তিনি তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত করেন। এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন তিনি। নিহত তিতাস স্থানীয় বিএনপি নেতা ও লস্করদিয়া ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদারের ভাগিনা।
পরে সন্ধ্যায় উপজেলা যুবদল নেতা নাজমুল হোসাইন রাজুর প্রয়াত কন্যার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর এই সফর ঘিরে পুরো এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফর শেষে সন্ধ্যা ৭টায় লস্করদিয়া ইউনিয়ন থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।