এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে কখনোই দাবিয়ে রাখা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করা হবে না। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঙালির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, “যে দেশের আপামর জনতা ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করেছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান করেছে এবং সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সফল করেছে—সেই দেশের মানুষকে কোনো ষড়যন্ত্র করেই দমিয়ে রাখা যাবে না।”
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে দেশকে রক্ষা করেছিল, ঠিক একইভাবে বর্তমান সময়েও চলমান সব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একতাবদ্ধ হতে হবে।
রাজনৈতিক ভিন্নমতের প্রতি সম্মান জানিয়ে তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা চলবে না। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
২০২৪ সালের গণআকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ও অসীম আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সুযোগ তৈরি করেছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয়তাবাদী চেতনার ডাক দিয়ে তারেক রহমান বলেন, **“দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়; সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”**
সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সেপ্টেম্বর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।