এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তরুণ সমাজের সম্মিলিত শক্তি ও ইচ্ছাশক্তি থাকলে দেশকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের তরুণ প্রজন্মের অবদান ও সামর্থ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একটি দেশের এত বিশাল তরুণ সমাজ যদি পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করতে চায়, তবে তা অবশ্যই অর্জন করা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ সেই পরিবর্তনের নজির স্থাপন করেছিল। ঠিক একইভাবে একটি সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতেও আমাদের তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে”।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রত্যয় ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে। শতভাগ নির্মূল পুরোপুরি সম্ভব না হলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিচ্ছন্নতাকে নাগরিক অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা প্রয়োজন। এছাড়া রাস্তাঘাটসহ যেখানে-সেখানে যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে”।
তিনি আরও যোগ করেন, দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজের সুস্বাস্থ্যের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সুস্থ রাখার দায় প্রতিটি নাগরিকের।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী দক্ষিণ প্লাজায় আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নাগরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী তিন মাসব্যাপী এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
ফেব্রু ২২, ২০২৬
জুলাই ৩০, ২০২৫
ডিসেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।