এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক প্রতিকূলতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নওগাঁর আত্রাইয়ে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিকের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুরে পথচারীসহ সর্বস্তরের মানুষের হাতে এ লিফলেট তুলে দেন।
বিতরণকৃত লিফলেটে গ্যাস খাতের সাময়িক সংকট ও এর পেছনে থাকা বৈশ্বিক প্রতিকূলতার বাস্তব চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় এলএনজি (LNG) কার্গো পরিবহন ব্যাহত হওয়া, সাগরে বৈরী আবহাওয়ার কারণে খালাসে জটিলতা এবং কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার তথ্যগুলো বিশদভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথাও এতে উল্লেখ করা হয়।
কর্মসূচি চলাকালে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিক বলেন, “গ্যাস খাতের বাস্তব অবস্থা ও সংকট তৈরির নেপথ্যের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। বৈশ্বিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, সে বিষয়ে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়ে বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারেন—সেই লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি।”
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর হোসেন আলম, যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য লুৎফর রহমান লিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।