এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ নানা দাবিতে রাজপথে নেমেছেন চা-শ্রমিকেরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার টিপরাছড়া চা-বাগানের নাচঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশ সাধারণ চা-শ্রমিক ও ছাত্র-যুবক’–এর আয়োজনে এবং ‘বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটি’র সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে টিপরাছড়া চা-বাগানের শতাধিক শ্রমিক অংশ নিয়ে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে নাচঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চা-বাগানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রুত চা-শ্রমিকদের মূল দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। তাঁদের প্রধান দাবিগুলো হলো:
মজুরি বৃদ্ধি: জাতীয় সংসদে উত্থাপিত চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
গঠনতন্ত্র সংশোধন: শ্রম অধিদপ্তরের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংস্কার করতে হবে।
নিরপেক্ষ নির্বাচন: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ এবং খেজুরীছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাশ। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চা-শ্রমিক বৃন্দা তাঁতী, ঝিনুক বোনার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ ও জয় কুমার পাল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।