এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ দুটি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ৪৭ বিজিবির কাজিপুর বিওপির একটি টহল দল দৌলতপুর সীমান্তের শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।
অপরদিকে, একই দিন ৪৭ বিজিবির মথুরাপুর বিওপির অপর একটি টহল দল মথুরাপুর মাঠ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি এবং ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন উল্লেখ করে একটি মাদকমুক্ত ও নিরাপদ সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অক্টোবর ৩০, ২০২৪
আগস্ট ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।