এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় একটি শক্তিশালী বোমাসহ কাওছার খলিফা নামের এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার করা বোমাটি বিশেষ বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন চালক কাওছার। পথে ইজিবাইকে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা। তিনি চালককে গাড়ি থামাতে বললে কাওছার না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেন।
পরবর্তীতে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় গাড়িটির গতিরোধ করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতর বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করে।
এদিকে বুধবার সকালে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ছয় সদস্যের একটি বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়ক সংলগ্ন স্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার ইজিবাইক চালক কাওছার খলিফাসহ (উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে) তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার কাওছারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, "ইজিবাইক চালককে বোমাসহ আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
সেপ্টেম্বর ২, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৬
ফেব্রু ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১১ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।