এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকারে বাধা দেওয়ায় অশোক মিস্ত্রীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় বখাটেরা। আহত অশোককে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত অশোক মিস্ত্রীর সঙ্গে কথা বললে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের একটি মাছের ঘেরে চক্রীবাড়ি গ্রামের রহিম হাওলাদারের ছেলে লিমন ও একই এলাকার ফকু হাওলাদার অবৈধভাবে পাখি শিকার করছিল। এ সময় বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে অশোকের উপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগোযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আজ সোমবার দায়েরকৃত অভিযোগটি মামলা আকারে নেওয়া হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।