জিয়ানগরে অটোরিকশার চাপায় নানা বাড়িতে বেড়াতে আসা কিশোরের মৃত্যু, আহত ৩

পিরোজপুরের জিয়ানগরে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় আবির (১৩) নামের এক কিশোর নিহত হয়??

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৪ নভেম্বর, ২০২৬ ৭:০৪ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে অটোরিকশার চাপায় নানা বাড়িতে বেড়াতে আসা কিশোরের মৃত্যু, আহত ৩

পিরোজপুরের জিয়ানগরে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় আবির (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক ও দুই শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে উপজেলার জিয়ানগর-বালিপাড়া সড়কের দক্ষিণ ইন্দুরকানী খাদ্যগুদাম সংলগ্ন মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির উপজেলার ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) রাজিবের ছেলে। 

আহতরা হলেন—মরিয়ম (৩), নহা (১১) এবং অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানা বাড়ির সামনে সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সে। খেলার একপর্যায়ে আবির হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে এবং চালকসহ যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে দ্রুত উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক অটোরিকশাটি জব্দ এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।