এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রমিক দলের ৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে এম মনিরুজ্জামান সরদারকে (মনির) আহ্বায়ক, মো. শহিদুল ইসলাম খানকে সদস্য সচিব, মো. মাইনুল ইসলাম মিন্টুকে যুগ্ম আহ্বায়ক এবং মো. শোভন তালুকদারকে সদস্য করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, নতুন কমিটির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খান সদ্য বিলুপ্ত কমিটিরও সদস্য সচিব ছিলেন। এছাড়া সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. শোভন তালুকদারকে জেলা কমিটির সহ-সভাপতি করা হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক এম মনিরুজ্জামান সরদার বলেন, তিনি ছাত্ররাজনীতির সময় উপজেলা ছাত্রদলের সভাপতি এবং এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদের উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগেও তিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপু জানান, পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিকে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।