এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন আবেদনকারী আহমদ সিকদার। অপরদিকে, এসব অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত ডিলার মো. এনামুল ইসলাম। তিনি ঘুষ লেনদেনের অভিযোগ প্রত্যাখ্যান করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শৈলমারী বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স এনামুল এন্টারপ্রাইজ’-এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল ইসলাম দাবি করেন, সরকারি নীতিমালা ও নির্ধারিত সব যোগ্যতা পূরণ করেই তাঁর প্রতিষ্ঠান সার ডিলারশিপ পেয়েছে।
তিনি বলেন, “সম্প্রতি বুড়াইচ ইউনিয়নে ডিলার নিয়োগকে কেন্দ্র করে আহমদ সিকদার আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মূলত প্রকৃত ঘটনা আড়াল করে আমার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।”
রাজনৈতিক পরিচয়ের বিষয়ে এনামুল ইসলাম স্পষ্ট করে বলেন, “আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। প্রকৃতপক্ষে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আহমদ সিকদার নিজেও ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। কিন্তু ডিলারশিপ না পেয়ে তিনি ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা থেকে এসব অপপ্রচার চালাচ্ছেন।”
ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার প্রসঙ্গে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেই তিনি আবেদন করেন। তাঁর প্রতিষ্ঠানের নামে স্থানীয় কৃষি অফিস ও ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া সার ও কীটনাশক ব্যবসার বৈধ অভিজ্ঞতার সনদ রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে এসব কাগজপত্র প্রদর্শন করেন।
ঘুষের বিনিময়ে ডিলারশিপ পাওয়ার অভিযোগ নাকচ করে তিনি বলেন, “উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটি সরেজমিন তদন্ত, নিজস্ব গুদাম, আর্থিক সক্ষমতা এবং অভিজ্ঞতার সনদ পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করেই আমাকে মনোনীত করেছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হওয়ায় এখানে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই।”
একজন ব্যর্থ আবেদনকারী হিসেবে আহমদ সিকদার সরকারি নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছেন অভিযোগ করে এনামুল জানান, মানহানিকর অপপ্রচার বন্ধ না হলে তিনি আইনের আশ্রয় নিয়ে মানহানির মামলা করবেন।
এর আগে, গত ১৪ নভেম্বর আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘শিকদার ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আহমদ সিকদার। সেখানে তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব গুদামসহ সব শর্ত পূরণ করা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও নিয়মবহির্ভূতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকা এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ডিলারের পর্যাপ্ত গুদাম ও পরিবহন সুবিধা নেই দাবি করে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, “সার ডিলার নিয়োগে অনিয়মের কোনো সুযোগ নেই। উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন প্রার্থীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি পুনরায় যাচাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। চূড়ান্ত ডিলার নিয়োগের এখতিয়ার সম্পূর্ণ কৃষি মন্ত্রণালয়ের।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।