এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক ইউসুফ আলী শেখকে (৫৫) শারীরিক নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ গাবতলা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ইউসুফের খুনিদের ফাঁসি চাই’, ‘প্রশাসন চুপ কেন, জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন চরহাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম, স্থানীয় মোস্তফা কবির ও জাহাঙ্গীর আলমসহ অনেকে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন নিরীহ কৃষককে ডেকে নিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে ইউসুফ জড়িত কয়েকজনের নাম বলে গেছেন। পুলিশ চারজনকে গ্রেফতার করলেও মামলার মূল অভিযুক্তসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।” অবিলম্বে বাকি আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। একই সাথে এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের রহস্যজনক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
উল্লেখ্য, গত ১ আগস্ট সন্ধ্যায় কৃষক ইউসুফ আলী শেখকে ডেকে একটি দুর্গম চরে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তাকে শারীরিক নির্যাতনের পর জোরপূর্বক বিষ পান করানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ভোরে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে শামীম হোসেন (২৫), ইয়াছমিন আক্তার (৩৪), আক্কাস মোল্যা (৬০) ও জুলহাস মোল্যাকে (৩৫) গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, “মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ ও প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।