এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া মাঠে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিস ভাওয়াল ইউনিয়নের এক নির্বাচনী কর্মীসভায় তারা প্রকাশ্যে এই যোগদানের ঘোষণা দেন।
যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের। তাদের সঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও শতাধিক নেতাকর্মী এ সময় খেলাফত মজলিসে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) তাদের নিজ এলাকার পীর সাহেব। তার প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গা থেকে তারা দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করে আসছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তার বিপরীতে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর হিসেবে বিবেচনা করেছেন। এ কারণেই তারা দল ত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তারা আরও জানান, এখন থেকে তারা ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে ‘রিকশা’ প্রতীক নিয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
সভায় ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল ইসলাম প্রমুখ।
বক্তারা যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদান আগামী নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাংগঠনিকভাবে দল আরও শক্তিশালী হবে। সভা শেষে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জুলাই ৭, ২০২৫
মে ২, ২০২৫
ফেব্রু ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।