এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে সম্পূর্ণ স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা—এমনই আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের লুকোচুরির সুযোগ থাকবে না।
রোববার (আজ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের সামনে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন সিইসি। রুদ্ধদ্বার এই বৈঠকে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি ছিল না। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।
সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে কমিশন নির্বাচনের প্রস্তুতিতে কী কী পদক্ষেপ নিয়েছে, তার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে কূটনীতিকদের অবহিত করা হয়েছে। তিনি বলেন, “আমাদের কর্মকাণ্ড ও পরিকল্পনার কথা শুনে কূটনীতিকরা অত্যন্ত সন্তুষ্ট। তারা আস্থা প্রকাশ করেছেন যে, ইনশাআল্লাহ আমরা একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।”
সিইসি আরও উল্লেখ করেন, কূটনীতিকরা কোনো সুনির্দিষ্ট পরামর্শ দেননি। বরং কমিশনের উদ্দেশ্য এবং সদিচ্ছা বুঝতে পেরে তারা প্রশংসার সঙ্গে প্রস্তুতিগুলোকে গ্রহণ করেছেন। কমিশনের একমাত্র লক্ষ্য—দেশবাসীকে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
বৈঠকে কূটনীতিকরা মূলত পোস্টাল ভোটিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে সিইসি তাদের আশ্বস্ত করে বলেন, “নির্বাচন চলাকালীন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারসহ সকল বাহিনী মোতায়েন থাকবে। ভোটাররা যেন নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া মাঠপর্যায়ে নির্বাচনী অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির বর্তমান প্রক্রিয়াটিও কূটনীতিকদের কাছে ব্যাখ্যা করা হয়েছে বলে জানান তিনি।
উক্ত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও ইসি সিনিয়র সচিব আখতার আহমেদসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।