এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী কাজে নিয়োজিত সকল কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে এবং আইন মেনে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।” এ সময় তিনি ভোটারদের কোনো প্রকার ভয়ভীতি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কামরুল ইসলাম। এছাড়াও মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সম্ভাব্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররাও সভায় উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। পরিশেষে, আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলেই প্রশাসনের সঙ্গে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।