এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুড়িগ্রামের রাজারহাটে একটি ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, প্রায় ছয় দিন আগে কোনো এক সময় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছিল। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ড্রেনটিতে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বে একটি ময়লার ড্রেনে কাপড় মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের ধারণা, গত সোমবার (৭ সেপ্টেম্বর) শিশুটিকে সেখানে ফেলে যাওয়া হতে পারে, তবে এতদিন বিষয়টি কারও নজরে আসেনি।
শনিবার বিকেলে ওই ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে পথচারী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শী মামানা বেগম বলেন, “আমার বাড়ির সামনেই মরদেহটি পড়ে ছিল। বিকেলে আমি, কামরুন নাহার ও মেহেরুন ড্রেনের পাশে গিয়ে বিষয়টি দেখতে পাই। এরপর আমরা দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটি কোনো অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ড্রেনে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পরিচয় এবং কারা এমন নির্মম কাজ করেছে—তা দ্রুত তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আগস্ট ১০, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।