এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ফরিদ হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার চরচাঁদপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ফরিদ হোসেন ভাসানচর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং মকবুল হোসেন ডাঙ্গী এলাকার আবুল কাশেমের ছেলে।
আহত ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চরচাঁদপুর বাজারে অবস্থান করছিলেন ফরিদ হোসেন। এ সময় পূর্ব বিরোধের জেরে কুদ্দুস মন্ডল, শাহজাহান মন্ডল ও শওকত মন্ডলসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি রক্তাক্ত জখম হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ফরিদ হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।