এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন।
গত ৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত চার সদস্যবিশিষ্ট এই কমিটিতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সৈয়দ আলী এবং অভিভাবক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম। এছাড়া পদাধিকারবলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি তুহিনুর রহমান তুহিন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক সুন্দর পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রযাত্রায় আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
আগস্ট ৮, ২০২৬
অক্টোবর ১২, ২০২৫
ফেব্রু ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।