এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেন গালিব এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন।
এ সময় বক্তারা বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আগাম রবি মৌসুমে তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা পাবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে কৃষকেরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।