এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
আসন্ন রমজান মাসে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সতর্কবার্তা দিয়েছে ভ্রমণ সংস্থাগুলো। ওমরাহ প্যাকেজের বুকিং এখনই সম্পন্ন না করলে খরচ দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে। বিপুল এই জনসমাগমের কারণে আবাসন ও পরিবহন ব্যয় স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তাই খরচ নিয়ন্ত্রণে রাখতে ওমরাহ যাত্রীদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বাস ও আকাশপথে খরচের হিসাব
ওমরাহ অপারেটরদের দেওয়া তথ্যমতে, বর্তমানে বাসযোগে ওমরাহ প্যাকেজের খরচ জনপ্রতি প্রায় ১ হাজার ২০০ দিরহাম। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহাম এবং রমজানের কাছাকাছি সময়ে এই খরচ ২ হাজার দিরহাম ছাড়িয়ে যেতে পারে।
অনেকে শেষ মুহূর্তে 'সস্তা প্যাকেজ' পাওয়ার আশায় বুকিং পিছিয়ে দেন। কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে হোটেল ও পরিবহনের আসন সীমিত হয়ে পড়ায়, শেষ মুহূর্তে উল্টো অনেক বেশি টাকা গুনতে হয়।
অন্যদিকে, আকাশপথে ওমরাহ পালনের খরচ বৃদ্ধির হার আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিমানভাড়াসহ ওমরাহ প্যাকেজ শুরু হচ্ছে ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। রমজান শুরু হলে এই খরচ ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে এই প্যাকেজের মূল্য ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা।
ব্যয় বৃদ্ধির মূল কারণ আবাসন
বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই মূলত প্যাকেজের খরচ বাড়িয়ে দিচ্ছে। মসজিদুল হারামের হাঁটা দূরত্বের হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।
ভিসা ও সময়সীমা সংক্রান্ত সতর্কতা
পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহ ভিসার সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগামী ১৭ মার্চের পর আর ওমরাহ ভিসার আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া, ভিসাপ্রাপ্তদের অবশ্যই ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
বাজেট এবং সময়সীমা—উভয় বিষয় বিবেচনায় রেখে ঝামেলা এড়াতে ওমরাহ যাত্রীদের এখনই পরিকল্পনার চূড়ান্ত করার পরামর্শ দিয়েছেন ভ্রমণ বিশেষজ্ঞরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।