এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লেবানন সীমান্তে এক ভয়াবহ হামলায় অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন। হামলায় তার যকৃৎ (লিভার) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী বেজালেল স্মতরিচ। তিনি জানান, গত শুক্রবার লেবানন সীমান্তের কাছে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলা চালায় প্রতিপক্ষ। ওই হামলায় আহতদের একজন তার সন্তান বেনিয়া হেবরন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্মতরিচ জানান, বিস্ফোরণের সময় ধাতব টুকরা (শার্পনেল) তার ছেলের পিঠ ও পেট ভেদ করে ভেতরে ঢুকে যায়। এতে তার লিভার বা কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘ঈশ্বরের কৃপায় ধাতব টুকরাটি লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে গিয়েছিল। রক্তনালিটি ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি আরও ভয়াবহ ও প্রাণঘাতী হতে পারত।’
বর্তমানে ওই সেনা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গাজা যুদ্ধের উত্তেজনার আবহে লেবানন সীমান্তেও হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে নিয়মিত সংঘাত চলছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।