এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়ন পর্যায়ের ১৫টি ওয়ার্ডে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। কঠোর যাচাই-বাছাই ও ডাবল ডিপিং (একাধিক সুবিধা গ্রহণ) রোধের পর চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই ভাতার জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রতিটি নারীপ্রধান পরিবারকে একটি করে অত্যাধুনিক ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। কার্ডটিতে স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপ, কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তি যুক্ত রয়েছে, যা কার্ডটির নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করবে। প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচ সদস্য সুবিধা ভোগ করতে পারবেন। সদস্য সংখ্যা পাঁচের অধিক হলে প্রয়োজনে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী এই অর্থ সরাসরি তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলো অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজধানী | ৮ জুন, ২০২৬
কুষ্টিয়া | ৮ জুন, ২০২৬
পিরোজপুর | ৮ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ৮ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।