এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া এই অধিবেশনের অন্যতম প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা। পাশাপাশি প্রথা অনুযায়ী অধিবেশনে শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।
ইতিমধ্যেই নতুন সংসদের নেতৃত্ব নির্ধারিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য যে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এই নতুন সংসদকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অধিবেশনের যাবতীয় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।