এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অবস্থিত ইলা মিত্র খেলাঘর আসর-এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন আনা মল্লিক এবং সঞ্চালনা করেন খেলাঘরের সদস্য নূর আব্দুল্লাহ সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন। এছাড়াও সহ-সভাপতি মলয় সাহা, উত্তম দত্ত, রাবেয়া মিল্লাত, জাহানারা বেগমসহ জেলা খেলাঘরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান একুশের চেতনা, ভাষা আন্দোলনের ইতিহাস ও এর অসাম্প্রদায়িকতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একুশ শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়; এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। বক্তারা শিশু-কিশোরদের মানবিক, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাঘরের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্বের কথাও উল্লেখ করেন।
সাংস্কৃতিক পর্বে শিশু-কিশোররা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশন করে। এতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, শিক্ষণীয় ও অনুপ্রেরণা মূলক। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ফেব্রু ৬, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।