সিংড়ায় ২০ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

অনলাইন ডেস্কঃ
২২ জুন, ২০২৬ ৪:৩৭ পিএম
শেয়ার করুন:
সিংড়ায় ২০ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। 

অভিযান চলাকালীন নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রির অপরাধে তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে সরকারপাড়া মহল্লার মৃত হায়দার আলীর ছেলে একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে শহীদুল সরদারকে ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং সরকারপাড়ার আলাউদ্দিনের ছেলে রাজীব হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং এনএসআই-এর সদস্যবৃন্দ।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এ বিষয়ে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে প্রায় ২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য ও দেশীয় মাছ রক্ষার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।