এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বংশাল থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানের সময় এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নতুন করে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২২ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আজ মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আসামিদের আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এই আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণী অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল মোড় সংলগ্ন নাজিমউদ্দীন রোডে আন্দোলনকারীদের একটি মিছিল চলাকালে গুলিবিদ্ধ হন মো. মোখলেছিন নামের এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তী সময়ে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন নিজে বাদী হয়ে এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।
নভেম্বর ১৭, ২০২৫
মে ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।