মোহাম্মদপুরে দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার, ককটেল উদ্ধার

অনলাইন ডেস্কঃ
২১ নভেম্বর, ২০২৬ ১১:০৮ এএম
শেয়ার করুন:
মোহাম্মদপুরে দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার, ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি তাজা ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে ‘গ্যাস রনি’ (২৮)। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় অভিযান চালায়। সেখান থেকে সোহেল ও রনিকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্লাস্টিকের বস্তায় লাল কসটেপে মোড়ানো অবস্থায় দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেপ্তারকৃতরা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। 

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এর আগেও বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।