এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্ব নারায়ণপুর গ্রামে একটি ঐতিহ্যবাহী পারিবারিক কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের দরজার তালা ভেঙে মূল্যবান ধাতব বিগ্রহ, স্বর্ণ ও রূপার অলংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব নারায়ণপুর গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট ধর্মীয় আলোচক স্বপন চক্রবর্তীর বাড়ির পুরোনো কালী মন্দিরে বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ভেতরে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
দুর্বৃত্তরা মন্দির থেকে চারটি মূল্যবান ধাতব গোপাল মূর্তি, দুটি রাধাকৃষ্ণের মূর্তি, পাথরের তৈরি মূর্তি ছাড়াও প্রতিমার সোনার মুকুট, বাঁশি, টিপ এবং বিভিন্ন রুপার অলংকারসহ মূল্যবান পূজার সামগ্রী নিয়ে গেছে। সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের হয়নি; মন্দিরের পুরোহিত সুবিধাজনক সময়ে এসে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। তবে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।