এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মুসল্লীপাড়া শোকে স্তব্ধ।এলাকার বিশিষ্ট সমাজসেবক, পূর্বনারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থানের সভাপতি ও সম্মানিত ব্যক্তিত্ব মোঃ ফসিউর রহমান মুসল্লী (৬৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে পূর্বনারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পাশের কবরস্থানে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নামাজে জানাজা উপলক্ষে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান কাবুল,সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু এবং মরহুমের জ্যেষ্ঠ পুত্র মুরাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁর মানবিক অবদান,সমাজসেবা ও সততা স্মরণ করে বলেন-মহম্মদপুর তাঁর মতো একজন নিবেদিত প্রাণ মানুষকে হারালো।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র , দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মহম্মদপুরের সামাজিক ও ধর্মীয় অঙ্গনে তাঁর অনবদ্য সেবা ভবিষ্যৎ প্রজন্মের স্মৃতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জুন ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।