এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামীকাল অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের থানচি উপজেলায় ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার দুর্গম ও পাহাড়ি এলাকার ১৪টি ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং নির্বাচনী কর্মকর্তাদের নিশ্ছিদ্র নিরাপত্তায় সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার দুর্গম ৭টি কেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম এবং প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। বাকি কেন্দ্রগুলোতেও সড়ক ও নৌপথে বিকেলের মধ্যে পৌঁছে গেছেন সংশ্লিষ্ট কর্মীরা।
উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, থানচি উপজেলার ১৪টি কেন্দ্রে এবার মোট ১৯ হাজার ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাহাড়ের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সরঞ্জাম পাঠানোর সময় উপস্থিত ছিলেন বিজিবি ৩৮ ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. জাকির হোসেন, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ প্রমুখ।
উপজেলার উল্লেখযোগ্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, শাহজাহান পাড়া আল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোর্ডিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্রংক্ষ্যং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যচু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বলীবাজার উচ্চ বিদ্যালয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, "শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম কেন্দ্রগুলোতে নিরাপদে সরঞ্জাম পৌঁছে দেওয়া আমাদের বড় চ্যালেঞ্জ ছিল, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে ভয়ভীতিহীন পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।