এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামে আবারও শেয়ালের কামড়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠান থেকে তিন বছরের শিশু আব্দুল্লাহ শেয়ালের হামলার শিকার হয়।
আব্দুল্লাহর বাবা আফসার দুই বছর আগে সাপের কামড়ে মারা যান। পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা শিশুটিকে বাড়ির উঠানে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বসেছিলেন। এ সময় হঠাৎ একটি শেয়াল উঠানে ঢুকে আব্দুল্লাহকে কামড়ে দেয়। এতে তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের ৫০০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক মাসে প্রায় ৮ থেকে ১০ জন মানুষ হিংস্র শেয়ালের কবলে পড়ে আহত হয়েছেন। আব্দুল্লাহ পরিবারের একমাত্র ছেলে। তার আরও দুই বোন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।