এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ‘ক্রেতা ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯’ বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজম শাহরিয়ার, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু, সরকারি তিতুমীর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শামীম হোসেন, এনামুল করিম, ফরিদ সিকদার এবং ফরিদপুর রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার নাঈম।
সভায় বক্তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, ক্রেতাদের অবশ্যই সচেতন হতে হবে—পণ্য কেনার সময় নকল, ভেজাল ও মানহীন পণ্য থেকে নিজেকে রক্ষা করতে হবে। বক্তারা আরও বলেন, ভোক্তা অধিকার আইন যুগোপযোগী এবং জনগণ এখন এ আইন সম্পর্কে অনেক বেশি সচেতন। আগামী দিনে এর কার্যপরিধি আরও বিস্তৃত করা হবে বলে জানান তারা।
এছাড়া সভায় জানানো হয়, নিম্নমানের খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি অনলাইন প্রতারণার বিরুদ্ধে খুব শিগগিরই অভিযান চালানো হবে এবং এতে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বক্তারা আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।