ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সচেতনতামূলক কর্মসূচি

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১০:১৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সচেতনতামূলক কর্মসূচি

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ফরিদপুর মুসলিম মিশন কলেজের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহসভাপতি ডা. মো. শফিউল্লাহ ঝিন্টু এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক উপকমিটির আহ্বায়ক ডা. আর. এম. সামিউল হাসান (বাবু)। এ ছাড়া ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন এবং ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সদস্যসচিব ডা. মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া জরুরি। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সম্মিলিত সামাজিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।