ফরিদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত; সততা ও পেশাদারত্বের সঙ্গে সেবার আহ্বান পুলিশ সুপারের

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ২:২৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত; সততা ও পেশাদারত্বের সঙ্গে সেবার আহ্বান পুলিশ সুপারের

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ফরিদপুর পুলিশ লাইনস মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আশিকুর রহমান। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত চৌকস কন্টিনজেন্ট ও ব্যান্ড দল অংশ নেয়।

প্যারেড চলাকালে পুলিশ সুপার সদস্যদের শারীরিক সক্ষমতা, টার্নআউট (পোশাক-পরিচ্ছদ), ড্রিল, শৃঙ্খলা এবং কমান্ড অনুসরণের দক্ষতা গভীরভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। এ মূল্যায়নের ভিত্তিতে সদস্যদের যথাযথ ‘গুড সার্ভিস’ (জিএস) মার্ক প্রদান করা হয়।

পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে প্রতিটি সদস্যকে জনবান্ধব, মানবিক ও সেবামুখী মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।” আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

একই সঙ্গে তিনি কোনো ধরনের অপেশাদার আচরণ না করে—ন্যায়নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ দক্ষতার সাথে সাধারণ মানুষকে প্রত্যাশিত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা দেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।