এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিধি ও প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা বেড়েছে—সে প্রশ্ন আজ বড় হয়ে দেখা দিয়েছে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের অন্যান্য খাতের মতো দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে এই সম্মিলনের আয়োজন করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জাতির পথপ্রদর্শক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের মাঝে শিক্ষার প্রকৃত আলো ছড়িয়ে দেওয়ার মূল কারিগর হলেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।” তিনি আরও যোগ করেন, ফ্যাসিবাদের কবলমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তবে এই ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব সামনের সারিতে থেকে প্রতিষ্ঠানপ্রধানদেরই দিতে হবে। এ সময় তিনি শিক্ষাদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মিলনে সারা দেশের ৬৪টি জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মিলনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নভেম্বর ১১, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।