গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি মো. মাহমুদুর রহমানের যোগদান

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৪:০৭ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি মো. মাহমুদুর রহমানের যোগদান

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী ওসি আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের পূর্বে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি বিভিন্ন সময়ে সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পুলিশের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়ে। 

এমন এক সংকটময় ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মুকসুদপুর থানায় নতুন ওসির যোগদান স্থানীয় জনমনে স্বস্তি ও নতুন আশার সঞ্চার করেছে। ক্ষতিগ্রস্ত থানার দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত পুরোপুরি সচল করা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই নবাগত ওসির প্রধান কাজ হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এলাকাবাসীর প্রত্যাশা, অতীত কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবাগত ওসি মো. মাহমুদুর রহমান মুকসুদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।